সিন্ধু জলচুক্তির কঠোর প্রয়োগ: পাকিস্তানের দিকে ইরাবতীর জলপ্রবাহ বন্ধ করছে ভারত
February 17, 20267:57 am

জম্মু ও কাশ্মীরের শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের কাজ আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হতে চলেছে। এর ফলে সিন্ধু জলচুক্তি অনুযায়ী ইরাবতী নদীর অতিরিক্ত জল পাকিস্তানে প্রবাহিত হওয়া বন্ধ হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগে জম্মু-কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলার খরা মোকাবিলা এবং সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্য নেওয়া হয়েছে।
এই জাতীয় প্রকল্পটি চালু হলে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের প্রায় ৩৭ হাজার হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এছাড়া প্রকল্প থেকে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে মাধোপুর নালার মাধ্যমে যে জল পাকিস্তানে চলে যেত, তা এখন ভারতের কৃষি ও বিদ্যুৎ খাতের নিজস্ব উন্নয়নে সরাসরি ব্যবহৃত হবে।