ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মোদী সরকার

ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মোদী সরকার

কেন্দ্রের ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা বা ডিপিডিপি (DPDP) আইনের ভবিষ্যৎ এখন আদালতের হাতে। এই বিতর্কিত আইনের বেশ কিছু ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় সোমবার কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সাংবাদিক নীতিন শেঠি এবং সমাজকর্মী ভেঙ্কটেশ নায়ক এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি, আইনের বেশ কিছু ধারা নাগরিকদের গোপনীয়তার অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে।

আবেদনকারীরা বিতর্কিত ধারাগুলির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি জানালেও, আদালত এখনই তাতে সায় দেয়নি। অর্থাৎ, আপাতত বহাল থাকছে ডিপিডিপি আইনের সমস্ত বিধান। তবে এই আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে কেন্দ্রের জবাব তলব করেছে তিন বিচারপতির বেঞ্চ। ডিজিটাল যুগে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সরকারি হস্তক্ষেপের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *