রাজ্যে বেকার ভাতা পেতে উপচে পড়া ভিড়, উচ্চশিক্ষিতদের ভিড়ে নজিরবিহীন সাড়া

রাজ্যে বেকার ভাতা পেতে উপচে পড়া ভিড়, উচ্চশিক্ষিতদের ভিড়ে নজিরবিহীন সাড়া

রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা নিতে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই রাজ্যজুড়ে প্রায় ১৩ লক্ষ আবেদন জমা পড়েছে। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় ফর্ম তোলার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ছে।

প্রকল্পের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেও, লাইনে দেখা গেছে এমএ, এমবিএ এমনকি পিএইচডি ডিগ্রিধারীদেরও। বাদ যাননি ডাক্তারি ও নার্সিং পড়ুয়ারাও। মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ভাতার লাইনে দাঁড়িয়ে অনেক উচ্চশিক্ষিত যুবক দ্রুত কর্মসংস্থানের দাবিও জানিয়েছেন।

এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে পূরণ করে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজ ছবি ও সই জমা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের পাশাপাশি আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে প্রতিটি জেলায় এই আবেদনপত্র বিলির কাজ জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *