মাসে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, যুবসাথী প্রকল্পে আবেদনের হিড়িক

মাসে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, যুবসাথী প্রকল্পে আবেদনের হিড়িক

নবান্নের নতুন ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন রাজ্যের প্রায় এক কোটি যুবক-যুবতী। এর ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রতি মাসে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হতে চলেছে।

প্রকল্পটি চালু হওয়ার প্রথম দুই দিনেই অভাবনীয় সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত ১৬০৪টি শিবিরে ইতিমধ্যেই ১৩.৪৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মুর্শিদাবাদ জেলা থেকে সবথেকে বেশি আবেদন (দেড় লক্ষের ওপর) জমা পড়েছে, অন্যদিকে কালিম্পং জেলা থেকে এসেছে সবথেকে কম (৪০০০) আবেদন।

সরাসরি শিবিরের পাশাপাশি অনলাইনেও আবেদনের ধুম পড়েছে। গত রবিবার রাত ১২টা থেকে পোর্টাল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন ১,১৮,২২২ জন আবেদনকারী। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজের আর্থিক সহায়তার লক্ষ্যে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *