ফের বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক

ফের বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক

দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগর সীমান্তে ফের অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় ট্রলারসহ ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক হওয়া মৎস্যজীবীদের অধিকাংশই বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার বাসিন্দা। বারবার কেন এই অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *