ছেলের মৃত্যুতে শেষ হলো দম্পতির সংসার, মরার আগে ভিডিও বার্তায় যা বললেন জানলে চোখে জল আসবে

ছেলের মৃত্যুতে শেষ হলো দম্পতির সংসার, মরার আগে ভিডিও বার্তায় যা বললেন জানলে চোখে জল আসবে

নিউজ ডেস্ক: একমাত্র সন্তানই ছিল তাঁদের গোটা পৃথিবী। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই ছেলেকে নিজের হাতেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন মা। সেই অপরাধবোধ আর শোক সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন ছত্তিশগড়ের জঞ্জগির-চম্পা জেলার এক দম্পতি। সোমবার সকালে বাড়ির উঠোনের নিমগাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮ বছর বয়সী কৃষ্ণ প্যাটেল এবং ৪৭ বছরের রমা বাইয়ের নিথর দেহ।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। গ্রামের মন্দিরে সহায়কের প্রয়োজনে ছেলে আদিত্যকে জোর করে পাঠিয়েছিলেন মা রমা। অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথা রাখতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ২১ বছরের আদিত্য। ছেলের মৃত্যুর পর থেকেই নিজেদের কার্যত ঘরবন্দি করে ফেলেছিলেন এই দম্পতি। কারও সঙ্গে মিশতেন না, সারাক্ষণ আচ্ছন্ন থাকতেন ছেলের স্মৃতিতে।

মৃত্যুর আগে একটি আবেগঘন ভিডিও বার্তা এবং চার পাতার সুইসাইড নোট রেখে গিয়েছেন তাঁরা। সেখানে আদিত্যকে নিজেদের ‘একমাত্র বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাঁরা লিখেছেন, “ছেলের মৃত্যুর দিন থেকেই আমরা নিঃশ্বাস নিচ্ছিলাম ঠিকই, কিন্তু বেঁচে ছিলাম না।” নিজেদের এই সিদ্ধান্তকে ‘ঈশ্বরের সঙ্গে মিলন’ বলে অভিহিত করেছেন তাঁরা। এমনকি ভিডিওতে নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিলিবন্দোবস্তও করে গিয়েছেন। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *