অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল পাসপোর্ট জটিলতা, ইন্ডিয়ান আইডলের মঞ্চে লড়বেন কাঁথির অঙ্কিতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল পাসপোর্ট জটিলতা, ইন্ডিয়ান আইডলের মঞ্চে লড়বেন কাঁথির অঙ্কিতা

ইন্ডিয়ান আইডলের সেরা দশে জায়গা করে নেওয়া কাঁথির অঙ্কিতা প্রধান ও তাঁর মায়ের পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় দুবাইয়ে শুটিংয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। নাবালিকা অঙ্কিতার সঙ্গে তাঁর মায়ের বিদেশ যাত্রা জরুরি হলেও পাসপোর্ট আটকে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বাদ পড়ার উপক্রম হয়। এই সংকটকালীন পরিস্থিতিতে পাশে দাঁড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আবেদন জানানোর মাত্র তিন দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পান অঙ্কিতার মা। দ্রুত এই প্রশাসনিক সহায়তার ফলে দুবাই যাওয়ার পথ প্রশস্ত হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকেন বাংলার এই প্রতিভা। এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অঙ্কিতা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় অঙ্কিতা জানান, কলকাতা ফিরেই তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। গত সিজনেও বাংলার মেয়ে মানসী ঘোষ ট্রফি জিতেছিলেন, তাই এবারও শ্রেয়া ঘোষাল ও বাদশাদের বিচারকের আসনে অঙ্কিতা কতটা ছাপ ফেলতে পারেন, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *