অমিতাভ বচ্চনের চেয়েও ব্যস্ত ছিলেন মাস্টার রাজু, সেটে অপেক্ষা করতে হতো বিগ বি-কেও

অমিতাভ বচ্চনের চেয়েও ব্যস্ত ছিলেন মাস্টার রাজু, সেটে অপেক্ষা করতে হতো বিগ বি-কেও

সত্তরের দশকের জনপ্রিয় শিশুশিল্পী ফাহিম আজানি, যিনি ‘মাস্টার রাজু’ নামে অধিক পরিচিত, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের স্বর্ণযুগের স্মৃতিচারণ করেছেন। ‘অমর প্রেম’, ‘দিওয়ার’ এবং ‘অভিমান’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে তিনি তৎকালীন সময়ের ব্যস্ততম শিশুশিল্পী হয়ে উঠেছিলেন। তাঁর জনপ্রিয়তা ও কাজের চাপ এতটাই ছিল যে, একই দিনে একাধিক ছবির শুটিং সামলাতে হতো তাঁকে।

ফাহিম জানান, ১৯৭৫ সালের ‘ফরার’ ছবির শুটিং চলাকালীন তাঁর জন্য খোদ অমিতাভ বচ্চনকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। তিনি সেটে পৌঁছানো মাত্রই নির্মাতারা অমিতাভের শট বন্ধ করে রাজুর দৃশ্যগুলো আগে ধারণ করতেন যাতে তিনি অন্য সেটে যেতে পারেন। এমনকি এক সময় অমিতাভ বচ্চনের চেয়েও তাঁর হাতে বেশি কাজ এবং জনপ্রিয়তা ছিল বলে দাবি করেন এই অভিনেতা।

সফল শিশুশিল্পী হিসেবে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করলেও, বড় হয়ে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে ব্যর্থ হন ফাহিম। পড়াশোনার জন্য দীর্ঘ বিরতি নিয়ে ফিরে আসার পর ২০০০ সালের দিকে কিছু চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি অভিনয় ছাড়াও পর্দার পেছনের নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যার মধ্যে হলিউড ছবি ‘লাইফ অফ পাই’-এর ডাবিং এবং ‘ইমার্জেন্সি’ ছবির প্রযোজনা অন্যতম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *