জম্মু ও কাশ্মীরে জুভেনাইল হোম থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে উধাও ৩ বন্দি

জম্মু ও কাশ্মীরে জুভেনাইল হোম থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে উধাও ৩ বন্দি

hভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জম্মুর আরএস পুরা সেক্টরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সেখানকার একটি অবজারভেশন হোমের দরজা ভেঙে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় তিন বন্দি। অভিযুক্তরা পালানোর সময় পুলিশের ওপর গুলিও চালায় বলে অভিযোগ উঠেছে। এই সশস্ত্র আক্রমণে দুই পুলিশ কর্মী গুরুত্বর আহত হয়েছেন।

পলাতক তিনজনের মধ্যে মহম্মদ সুনা উল্লাহ ও আহসান আনোয়ার পাকিস্তানের নাগরিক। তৃতীয় অভিযুক্ত করজিৎ সিংহ ওরফে গুগ্গা জম্মুর আরএস পুরার ডাবলেহার এলাকার বাসিন্দা। সূত্রের খবর, তারা পরিকল্পিতভাবে নিরাপত্তা বলয় ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর ভারত-পাক সীমান্ত সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি ও বিশাল অনুসন্ধান অভিযান শুরু করেছে। পলাতক পাকিস্তানি নাগরিকদের পাকড়াও করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে সতর্কতা জারি করা হয়েছে। পিটিআই সূত্রে জানানো হয়েছে, অপরাধীদের খোঁজে সম্ভাব্য সমস্ত গোপন ডেরায় হানা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় সীমান্তের ওপারে অপরাধীদের পালিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *