ভোটার তালিকায় নথি আপলোডে বিপত্তি, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় নথি আপলোডে বিপত্তি, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (SIR) শুনানি পর্ব শেষ হলেও এক লক্ষেরও বেশি ভোটারের নথি সিস্টেমে আপলোড না হওয়ায় তৈরি হয়েছে বড় জট। ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে সময়সীমা শেষ হওয়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। নিয়মানুযায়ী শুনানির পর নথিপত্র অনলাইনে তোলা বাধ্যতামূলক হলেও কারিগরি ত্রুটি বা সময়ের অভাবে বহু ভোটারের তথ্য আসাম্পূর্ণ রয়ে গেছে।

এই পরিস্থিতিতে রাজ্য সিইও দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঠিক কতজন ভোটারের নথি বাদ পড়েছে এবং এটি গাফিলতি নাকি নিছক সময়ের অভাব, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বড় জেলাগুলোতে এই সংখ্যার হার সর্বাধিক। এমনকি সোমবার রাত থেকে সিস্টেম ডাউন থাকায় ‘ফাইনাল ডিসপোসল’ বা চূড়ান্ত নাম বাছাইয়ের কাজেও চরম বিঘ্ন ঘটছে।

জেলা শাসক ও নির্বাচন আধিকারিকদের মধ্যে এই নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু এলাকার তথ্য যাচাইয়ে সিস্টেমের অতিরিক্ত সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য ঝুলে থাকায় স্বচ্ছতা নিয়ে বিতর্ক দানা বাঁধছে। বিএলও ও জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতেই এখন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *