বাংলাদেশে শপথ ঘিরে তুঘলকি কাণ্ড! বিএনপির পথে হেঁটে বড় ঘোষণা জামায়াত ও NCP-র
February 17, 20261:53 pm

ঢাকা: বাংলাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা কোনোভাবেই ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেবে না।
বিএনপির এই অনড় অবস্থানের পরেই সুর বদলেছে জামায়াতে ইসলামী। তারা ঘোষণা করেছে, বিএনপি এই সংস্কার পরিষদে অংশ না নিলে জামায়াতের কোনো সদস্যও শপথ নেবেন না। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি (NCP)। ফলে সংবিধান সংস্কার প্রক্রিয়া এবং শপথ গ্রহণকে কেন্দ্র করে ওপার বাংলার রাজনীতিতে এখন চরম অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে।