শপথ নিলেন কিন্তু সংস্কার পরিষদে নেই বিএনপি! বড় সিদ্ধান্তের নেপথ্যে কোন রহস্য

শপথ নিলেন কিন্তু সংস্কার পরিষদে নেই বিএনপি! বড় সিদ্ধান্তের নেপথ্যে কোন রহস্য

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড় নিয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে সাফ মানা করে দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।

দলীয় সূত্রে খবর, দলের চেয়ারম্যানের পক্ষ থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। বিএনপির দাবি, তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। ফলে বর্তমানে এই পরিষদে যুক্ত হওয়ার কোনো আইনি ভিত্তি নেই। তবে জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তাঁরা ইঙ্গিত দিয়েছেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংসদীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *