মেসির নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা! লিওনেল মেসি-কাণ্ডে শতদ্রুকে নিয়ে পুলিশের বড় পদক্ষেপ কেন?

মেসির নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা! লিওনেল মেসি-কাণ্ডে শতদ্রুকে নিয়ে পুলিশের বড় পদক্ষেপ কেন?

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির সফর ঘিরে বিশৃঙ্খলা ও প্রতারণার অভিযোগে ধৃত আয়োজক শতদ্রু দত্তের অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন জানাল পুলিশ। মঙ্গলবার বারাসাত আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন যে, প্রতারিত দর্শকরা এখনও তাঁদের টাকা ফেরত পাননি। শতদ্রু মুক্ত থাকলে এই প্রক্রিয়া এবং তদন্তে প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আদালতে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘প্রসিড অফ ক্রাইম’ বা অপরাধের অর্থ রয়েছে। তদন্তের স্বার্থে মোবাইল ও সিমকার্ড ফরেনসিকে পাঠানো হয়েছে। অন্যদিকে, শতদ্রুর আইনজীবী পাল্টাও সওয়াল করেন। তিনি সিমকার্ড ফেরত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে টাকা ফেরতের বিষয়ে এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত বছরের ১৩ ডিসেম্বর মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থার জেরে ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে ভাঙচুর চালিয়েছিলেন। সেই রাতেই বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১০ হাজার টাকার বন্ডে তিনি অন্তর্বর্তী জামিন পেলেও, তদন্ত ব‍্যাহত হওয়ার যুক্তিতে এবার তাঁর জামিন বাতিলের দাবি তুলল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *