শুধু যোগী আদিত্যনাথ–হিমন্ত বিশ্ব শর্মা কেন? সুপ্রিম কোর্ট–এর পর্যবেক্ষণে নতুন প্রশ্নের ঝড়

শুধু যোগী আদিত্যনাথ–হিমন্ত বিশ্ব শর্মা কেন? সুপ্রিম কোর্ট–এর পর্যবেক্ষণে নতুন প্রশ্নের ঝড়

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাকারীদের সরাসরি সর্বোচ্চ আদালতে আসার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রথমে হাই কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। আদালত স্পষ্ট জানায় যে, আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক লড়াইয়ের স্থান নেই।

মামলাটি দায়ের করেছিলেন প্রাক্তন উপরাজ্যপাল নাজিব জং এবং অধ্যাপক রূপরেখা বর্মা। তাঁদের অভিযোগে আসামের মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত ভিডিও এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে করা বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল। তবে শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে যে, এই মামলাটি নিরপেক্ষ নয় এবং এখানে বেছে বেছে কেবল দুজন মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে।

শুনানি চলাকালীন আদালত রাজনৈতিক দলগুলিকে সাংবিধানিক নৈতিকতা ও সংযম বজায় রাখার আহ্বান জানায়। বিচারপতিদের কড়া পর্যবেক্ষণের পর মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল আবেদনটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। আদালত সাফ জানিয়েছে, সম্মানীয় ব্যক্তিদের বিরুদ্ধে আনা এই ধরণের অভিযোগের ক্ষেত্রে যথাযথ আইনি স্তর অনুসরণ করা বাঞ্ছনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *