এপস্টেইন বিতর্কের জের, ভারতের এআই সামিটের অতিথি তালিকা থেকে বাদ বিল গেটস

এপস্টেইন বিতর্কের জের, ভারতের এআই সামিটের অতিথি তালিকা থেকে বাদ বিল গেটস

দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক সূচিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর অতিথি তালিকা থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম সরিয়ে দিয়েছে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধি ও প্রযুক্তি সংস্থার প্রধানরা উপস্থিত থাকলেও, গেটসের অংশগ্রহণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার দেখা যায়, আমন্ত্রিতদের তালিকা থেকে মার্কিন এই ধনকুবেরের নাম বাদ পড়েছে।

সূত্রের খবর, চাঞ্চল্যকর ‘এপস্টেইন ফাইল’ বিতর্কের কারণেই নয়াদিল্লি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ওই ফাইলে বিল গেটসের নাম একাধিকবার উঠে আসায় এবং রুশ মহিলাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও যৌনরোগ সংক্রান্ত গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকার মনে করছে, এপস্টেইন কাণ্ডের নির্যাতিতাদের প্রতি নৈতিক সমর্থন বজায় রাখা এবং সম্মেলনের স্বচ্ছতা রক্ষা করাই এখন সবথেকে বেশি জরুরি।

যদিও বিল গেটসের মুখপাত্রের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। তবুও এআই সামিটের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে বিতর্কিত কোনো ব্যক্তিত্বের উপস্থিতি এড়াতেই শেষ মুহূর্তে তাঁর নাম ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *