সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন আর গণতন্ত্র ধ্বংসের অভিযোগ মমতার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দেশের গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কমিশন তা মানছে না বলে তোপ দেগেছেন তিনি।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, লক্ষ লক্ষ বৈধ ভোটার থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি পোর্টালের লগইন বন্ধ করে দেওয়া হলো? তাঁর অভিযোগ, গত ১৪ তারিখ বেলা তিনটের সময় আচমকাই লগইন বন্ধ করে দিয়ে ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এখানেই শেষ নয়, কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন যে দিনের প্রতিবেলায় কেবল হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নির্দেশ পাঠানো হচ্ছে।
যেই ইআরও (ERO)-দের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ কেন দেওয়া হলো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। ভোটের আগে কমিশনের এই ধরণের পদক্ষেপ আদতে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতাকেই নষ্ট করছে বলে দাবি মমতার।