হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, হুমকি দিয়ে এল ইমেল

হাসপাতালে ভর্তি পঞ্জাবের মুখ্যমন্ত্রী, হুমকি দিয়ে এল ইমেল

হাসপাতালে চিকিৎসাধীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। এরই মাঝে মোহালির সেই ফর্টিস হাসপাতাল এবং সংলগ্ন একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে ছড়াল চরম উত্তেজনা। সোমবার র‍্যালি থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেই হাসপাতাল লক্ষ্য করেই ইমেলের মাধ্যমে এই নাশকতার হুমকি আসায় দানা বেঁধেছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই হাসপাতাল চত্বর ও স্কুলগুলিতে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছে পুলিশ ও প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *