চিরবিদায় নিলেন অস্কারজয়ী কিংবদন্তি রবার্ট ডুভাল, ৯৫ বছরে থামল রূপালি পর্দার মহাকাব্য

হলিউডের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ৯৫ বছর বয়সে পরলোকগমন করলেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রবার্ট ডুভাল। রবিবার ভার্জিনিয়ার মিডলবার্গে নিজের বাসভবনে বার্ধক্যজনিত কারণে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাতারকা।
তাঁর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে শোকসংবাদ জানিয়ে তাঁর স্ত্রী লুসিয়ানা ডুভাল একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বের কাছে তিনি একজন সফল একাডেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক হতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসামান্য এক মানুষ। নিজের কাজ, চরিত্র এবং প্রিয়জনদের সান্নিধ্যই ছিল তাঁর জীবনের চালিকাশক্তি।
দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে রবার্ট ডুভাল উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা। তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে হলিউড থেকে শুরু করে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মনে।