আমলকি একাদশী: 26 বা 27 ফেব্রুয়ারি, কখন আমলকি একদশী? জানুন

আমলকি একাদশী: 26 বা 27 ফেব্রুয়ারি, কখন আমলকি একদশী? জানুন

ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী হিন্দুধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে এই ব্রত পালিত হবে ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে আমলকি গাছের পূজা করলে জীবনের সমস্ত অজান্তে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

তিথি ও শুভক্ষণ

  • একাদশী শুরু: ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ৩৩ মিনিটে।
  • একাদশী শেষ: ২৭ ফেব্রুয়ারি রাত ১০টা ৩২ মিনিটে।
  • ব্রত পালনের দিন: উদয়া তিথি অনুসারে ২৭ ফেব্রুয়ারি।
  • পারণের সময়: ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪৭ মিনিট থেকে ৯টা ৬ মিনিটের মধ্যে।

পূজাবিধি ও আমলকি গাছের গুরুত্ব

শাস্ত্র মতে আমলকি গাছে ভগবান বিষ্ণুর বাস। এই দিন হলুদ পোশাক পরে বিষ্ণুর আরাধনা করার পাশাপাশি আমলকি গাছের গোড়ায় দুধ, জল, ফুল ও চন্দন অর্পণ করা শুভ। সম্ভব হলে গাছের চারপাশে ১১ বা ১০৮ বার পরিক্রমা করুন। এতে অক্ষয় পুণ্য লাভ হয় এবং দেবী লক্ষ্মীর কৃপায় গৃহ ধন-ধান্যে ভরে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *