বিজেপির লক্ষ্য ব্রিগেড ও রথযাত্রা: মোদির জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

বিজেপির লক্ষ্য ব্রিগেড ও রথযাত্রা: মোদির জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় প্রচারের রূপরেখা চূড়ান্ত করল বিজেপি। দলের সাংগঠনিক শক্তি বাড়াতে মার্চ মাসের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রাজ্যজুড়ে মোট ৯টি ‘পরিবর্তন রথযাত্রা’ বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্চের ৩ বা ৪ তারিখ থেকে শুরু হওয়া এই রথগুলো ১০ মার্চের মধ্যে কলকাতায় পৌঁছাবে।

একইসঙ্গে ২৯৪টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিটি জেলা কমিটি থেকে আসনপিছু সম্ভাব্য তিনজনের নাম চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব। জেলা স্তরের সুপারিশ ও দলীয় সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হচ্ছে।

প্রাথমিক বাছাই শেষে জেলাভিত্তিক তালিকার নামগুলো অনুমোদনের জন্য দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত মেলার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। মূলত মোদির জনসভা এবং রথযাত্রার মাধ্যমেই রাজ্যে নির্বাচনী প্রচারের চূড়ান্ত দামামা বাজাতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *