নিহত দীপুর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিল ইউনূস প্রশাসন

নিহত দীপুর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিল ইউনূস প্রশাসন

বাংলাদেশের ময়মনসিংহে গণপিটুনির শিকার যুবক দীপু দাসের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ১৮ ডিসেম্বর ভালুকা উপজেলায় দীপুকে নির্মমভাবে হত্যার পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই এই প্রতিশ্রুতি পূরণ করলেন মুহাম্মদ ইউনূস।

আর্থিক সহায়তার মধ্যে নিহতের বাবা ও স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে প্রদান এবং সন্তানের ভবিষ্যতের জন্য ৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট অন্তর্ভুক্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই এই সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে আর্থিক সাহায্য পেলেও পরিবারের পক্ষ থেকে দীপুর স্ত্রীর জন্য সরকারি চাকরির আবেদন জানানো হয়েছে।

এদিকে সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। দীপুর মা শেফালি রানী ও বাবা রবি লালচন্দ্র দাসের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত সব সন্দেহভাজনকে এখনও গ্রেফতার করা হয়নি। তাঁরা দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *