ভারত-পাক রাজনৈতিক টানাপড়েন, ২০৩১ বিশ্বকাপ কি সরছে ভারত থেকে?

ভারত-পাক রাজনৈতিক টানাপড়েন, ২০৩১ বিশ্বকাপ কি সরছে ভারত থেকে?

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার আইসিসি টুর্নামেন্টের ভবিষ্যৎ সূচিতে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লজিস্টিক জটিলতা এড়াতে ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। বিকল্প আয়োজক হিসেবে উঠে আসছে অস্ট্রেলিয়ার নাম, যাদের বড় টুর্নামেন্ট আয়োজনের সফল অভিজ্ঞতা রয়েছে।

মূলত দুই দেশ পরস্পরের মাটিতে খেলতে অস্বীকার করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ইতিপূর্বে ‘হাইব্রিড মডেল’ কার্যকর হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে অনীহা প্রকাশ করায় জটিলতা আরও বেড়েছে। আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ সরাতে রাজি না হওয়ায় পরিস্থিতি এখন আরও সংবেদনশীল।

পহেলগাম হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে, যার প্রতিফলন দেখা গেছে ক্রিকেট মাঠেও। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের পাক দলের সঙ্গে সৌজন্য বিনিময় এড়িয়ে যাওয়া এই দূরত্বেরই বহিঃপ্রকাশ। এই রাজনৈতিক অচলাবস্থা থেকে বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে মুক্ত রাখতে আইসিসি এখন বিকল্প বা ‘কনটিনজেন্সি প্ল্যান’ তৈরির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *