কাজে গাফিলতি, রাজ্যে আরও তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

কাজে গাফিলতি, রাজ্যে আরও তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমবার সাতজন এআরও-কে (AERO) সাসপেন্ড করার পর, এবার তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর শেষ পর্যায়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একজন ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি-র একজন ইন্সপেক্টর। কমিশনের স্পষ্ট বার্তা, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং নিয়মিত সেই তদন্তের অগ্রগতি কমিশনকে জানাতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি সহ্য করা হবে না বলে সাফ জানানো হয়েছে।

সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে গাফিলতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, নির্বাচনের কাজ কোনোভাবেই অন্য কাউকে দিয়ে করানো বা ‘আউটসোর্স’ করা চলবে না। নির্দেশ অমান্য করলে আগামীতেও কঠোর আইনি পরিণতির সঙ্কেত দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *