কলকাতায় ৫,০০০ কোটির রিভারফ্রন্ট প্রকল্প ঘোষণা ইডেন রিয়েলটির

কলকাতায় ৫,০০০ কোটির রিভারফ্রন্ট প্রকল্প ঘোষণা ইডেন রিয়েলটির

কলকাতার গঙ্গা বক্ষে আমূল পরিবর্তন আনতে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করল ইডেন রিয়েলটি গ্রুপ। মঙ্গলবার সংস্থার প্রথম প্রিমিয়াম রিভার-ক্রাফ্টেড লাক্সারি প্রজেক্ট ‘ইডেন দেবপ্রয়াগ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই বহুমুখী প্রকল্পে আবাসন ছাড়াও থাকছে বাণিজ্যিক ভবন ও শহরের প্রথম নদীকেন্দ্রিক পাঁচতারা হোটেল।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আর্য সুমন্ত জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র ১২ মিনিট দূরত্বের এই প্রকল্পে দক্ষিণমুখী গঙ্গা দর্শনের সুযোগ মিলবে। স্থাপত্যে থাকছে ১৮.৫ লাখ বর্গফুটের নদী-অনুপ্রাণিত ল্যান্ডস্কেপ এবং ছাদের ওপর ইনফিনিটি পুল। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের জন্য টাওয়ারগুলোকে বিশেষ ‘আর্ক’ পদ্ধতিতে সাজানো হয়েছে।

নদীর গতিপথ ও হিমালয়ের পরিবেশ ফুটিয়ে তুলতে প্রকল্পে থাকছে বিশেষ ‘ওয়াটার স্পাইন’ ও ক্যাসকেডিং ওয়াটারফল। পরিবেশবান্ধব নকশা ও আধুনিক নাগরিক পরিষেবার মাধ্যমে এই টাউনশিপটি কলকাতার অন্যতম বিলাসবহুল গন্তব্য হয়ে উঠবে। গঙ্গার পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধিতে প্রশাসনের সঙ্গেও আলোচনা চালাচ্ছে এই রিয়েল এস্টেট সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *