এক্সপ্রেসওয়ে বনাম হাইওয়ে: পার্থক্য ও গাড়ি চালানোর জরুরি নিয়মাবলী

এক্সপ্রেসওয়ে বনাম হাইওয়ে: পার্থক্য ও গাড়ি চালানোর জরুরি নিয়মাবলী

ভারতের বিশাল সড়ক নেটওয়ার্কে হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে দুটি ভিন্ন গুরত্বপূর্ণ মাধ্যম। ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক মূলত দেশের প্রধান শহর, বন্দর ও রাজ্যর রাজধানীগুলোকে সংযুক্ত করে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) দ্বারা পরিচালিত এই সড়কগুলোতে সাধারণত গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১০০ কিমি/ঘণ্টা এবং দুই চাকার যানের জন্য ৮০ কিমি/ঘণ্টা নির্ধারিত থাকে। এনএইচ ৪৪ হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক।

অন্যদিকে, এক্সপ্রেসওয়ে হলো অত্যাধুনিক ছয় থেকে আট লেনের নিয়ন্ত্রিত প্রবেশপথ বিশিষ্ট রাস্তা। এখানে কেবল নির্দিষ্ট পয়েন্ট দিয়েই যাতায়াত করা যায় এবং গতির সীমা ১২০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ফ্লাইওভার সমৃদ্ধ এই পথে দুর্ঘটনা এড়াতে মাঝপথে কোনো ছোট সংযোগকারী রাস্তা থাকে না। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম প্রধান একটি এক্সপ্রেসওয়ে।

নিয়মের ক্ষেত্রে এক্সপ্রেসওয়ে অত্যন্ত কঠোর। বেশিরভাগ এক্সপ্রেসওয়েতে দুই চাকার যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা গাড়ি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। হাইওয়েতে সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি থাকলেও এক্সপ্রেসওয়ের আধুনিক পরিকাঠামো মূলত দ্রুতগামী চার চাকার যানের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *