মানিকচকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: খুনের অভিযোগে চাঞ্চল্য

মানিকচকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: খুনের অভিযোগে চাঞ্চল্য

মালদা জেলার মানিকচকের বাকিপুরে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম রিয়া মণ্ডল, যিনি মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রী ছিলেন। মঙ্গলবার এডুকেশন পরীক্ষা থাকার কারণে রাত পর্যন্ত পড়াশোনা করলেও ভোরবেলা বাড়ির বারান্দায় তাঁর নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মৃতার বাবা শঙ্কর মন্ডল তাঁর মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ওই যুবক রিয়ার সহপাঠী ছিল এবং তারা একসঙ্গেই টিউশন ও পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, ভোরে ছাত্রীর মা দেখেন ওই যুবক রিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় খুনের সন্দেহ জোরালো হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবকের সঙ্গে ছাত্রীর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত সব দিক খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *