৭ আধিকারিককে সাসপেন্ড করতেই গর্জে উঠলেন মমতা, দিলেন প্রমোশনের বড় ঘোষণা

৭ আধিকারিককে সাসপেন্ড করতেই গর্জে উঠলেন মমতা, দিলেন প্রমোশনের বড় ঘোষণা

কলকাতা: রাজ্যের সাত আধিকারিককে নির্বাচন কমিশনের সাসপেনশন ঘিরে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “যাঁদের ডিমোশন করবে, তাঁদের আমি প্রমোশন দেব।” কমিশনের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি’ এবং ‘হিটলারি অত্যাচার’ বলে কটাক্ষ করেছেন তিনি।

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে এই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না? এদিন কমিশনকে ‘টর্চার কমিশন’ ও ‘ক্যাপচার কমিশন’ বলেও অভিহিত করেন তিনি।

মমতার গুরুতর অভিযোগ, বিজেপির এক নেত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ বৈধ নাম বাদ দিয়েছেন। বাংলায় ‘জোচ্চুরির চচ্চড়ি’ চলছে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সীমা অতিক্রম করলে কমিশনকে ‘ছক্কা খেতে হবে’। গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘বুলডোজ’ করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, অনিয়ম সহ্য করা হবে না।

হাইলাইটস

  • সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশেই দাঁড়াচ্ছে রাজ্য সরকার।
  • নির্বাচন কমিশনকে ‘ক্যাপচার কমিশন’ বলে তোপ মমতার।
  • ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়ার নেপথ্যে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী।
  • কমিশনের ঘনঘন হোয়াটসঅ্যাপ বার্তাকে ‘বেআইনি’ ও ‘ভ্রান্তি সৃষ্টিকারী’ বলে দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *