ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ! নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ বলে তুলোধোনা মমতার

ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ! নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ বলে তুলোধোনা মমতার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি কমিশনকে ‘তুঘলকি’ বলে কটাক্ষ করে অভিযোগ করেন, আইটি সেলের মাধ্যমে এআই (AI) ব্যবহার করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিহারের ক্ষেত্রে যে নিয়ম মানা হচ্ছে, বাংলার ক্ষেত্রে কেন সেই নিয়ম আলাদা?

১১টি সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরে মমতার অভিযোগ, উৎসবের মরসুমে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। মৃত ভোটারদের তথ্য যাচাইয়ের নামে প্রহসন চলছে বলেও তিনি তোপ দাগেন। ইআরও (ERO) আধিকারিকদের সাসপেন্ড করার ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “জীবনে অনেক নির্বাচন কমিশন দেখেছি, এমন তুঘলকি কমিশন দেখিনি।” হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন, “বাউন্ডারির বাইরে গেলে জনগণের কাছে ছক্কা খেতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *