বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় পুলিশের জালে বিএলও-র আরও এক সহযোগী

বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় পুলিশের জালে বিএলও-র আরও এক সহযোগী

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল কর্মী নাসির মণ্ডল হত্যাকাণ্ডে এবার প্রদীপ মণ্ডল নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের এই সহযোগী দেহ খণ্ডবিখণ্ড করে লোপাটে সরাসরি যুক্ত ছিল বলে তদন্তকারীদের দাবি। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

তদন্ত সূত্রে খবর, গত ১৩ ফেব্রুয়ারি বিএলও রিজওয়ান ও তার সঙ্গী সাগর গাইনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এসআইআর সংক্রান্ত নথির অছিলায় নাসিরকে ডেকে এনে খুন করা হয়। এরপর প্রমাণ মুছতে দেহ টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে স্থানীয় জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়েছিল। প্রদীপ এই নৃশংস কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিল।

প্রাথমিক অনুমান, বিএলও-র স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর যমুনা নদী থেকে নাসিরের মোটরসাইকেল উদ্ধার হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিপূর্বে মূল অভিযুক্তকে স্বরূপনগর থেকে এবং সাগরকে রামপুরহাট থেকে গ্রেপ্তার করেছিল। প্রদীপ ধরা পড়ায় এই হত্যাকাণ্ডের জট আরও খুলবে বলে মনে করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *