পিএফের টাকায় আমূল পরিবর্তন আনল ইপিএফও, চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর
February 17, 20268:15 pm

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) পিএফ এবং পেনশন সংক্রান্ত একাধিক নিয়মে বড়সড় বদল এনেছে। এখন থেকে ডিজিটাল পরিষেবা এবং দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়ে সাধারণ চাকরিজীবীদের হয়রানি কমানোই মূল লক্ষ্য। একনজরে দেখে নিন নতুন নিয়মগুলো:
- অটো অ্যাডভান্স সুবিধা: এখন চিকিৎসার পাশাপাশি বিয়ে, পড়াশোনা বা বাড়ি তৈরির জন্যও অটো ক্লেম করা যাবে। এতে টাকা পাওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত হবে।
- সহজ পিএফ ট্রান্সফার: চাকরি বদলালে এখন আর পুরনো কো ম্পা নির অনুমোদনের প্রয়োজন নেই। সচল UAN এবং কেওয়াইসি (KYC) থাকলে বর্তমান সংস্থাই ট্রান্সফার করে দেবে।
- চেকবুকের ঝামেলা শেষ: ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণ অনলাইন এবং আধার নির্ভর হওয়ায় এখন আর বাতিল চেক বা পাসবুকের ছবি আপলোড করার প্রয়োজন পড়বে না।
- ঘরে বসে UAN তৈরি: এখন ফেস অথেনটিকেশন বা আধার ওটিপি ব্যবহার করে কর্মীরা নিজেই নিজের UAN নম্বর তৈরি এবং চালু করতে পারবেন।
- এটিএম থেকে টাকা তোলা: ভবিষ্যতে এটিএম কার্ড ব্যবহার করেই পিএফের টাকা তোলার সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
- ৭৫ শতাংশ টাকা তোলার সুযোগ: জরুরি প্রয়োজনে সদস্যরা তাদের জমানো তহবিলের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বাকিটা অবসরের জন্য জমা থাকবে।
- পেনশন ও বিমা: পেনশনভোগীদের জন্য ডিজিটাল জীবন শংসাপত্র এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি EDLI স্কিমের অধীনে বিমার সুবিধাও বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে পিএফ অফিস না গিয়েই এখন মোবাইল বা পোর্টালের মাধ্যমে নাম সংশোধন থেকে শুরু করে টাকা তোলা—সবই সম্ভব।