নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ কটাক্ষ মমতার, বিহারের সঙ্গে বৈষম্যের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ কটাক্ষ মমতার, বিহারের সঙ্গে বৈষম্যের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের সঙ্গে বাংলার নির্বাচনী নিয়মের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলে তিনি কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে আখ্যা দেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিহারে যে সমস্ত নথি গ্রহণ করা হচ্ছে, বাংলায় তা কেন গ্রাহ্য হবে না? ১১টি পয়েন্ট তুলে ধরে তিনি কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, আইটি সেলের মাধ্যমে এআই ব্যবহার করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক প্রকৃত ভোটারও রয়েছেন। ইআরও-দের সাসপেনশন এবং উৎসবের মরসুমে এই প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েও তিনি সরব হন। তাঁর মতে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

কমিশনকে সংবিধানের সীমার কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, ব্যাকডোর দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত সহ্য করা হবে না। আইনের পরিধি লঙ্ঘন করলে সাধারণ মানুষ উপযুক্ত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন। প্রশাসনিক কাজে অহেতুক হস্তক্ষেপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর নির্দেশ পাঠানোর বিষয়েও তিনি কমিশনের কড়া সমালোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *