আদবানির সেই রথযাত্রাই কি তবে ২০২৬ নির্বাচনে বিজেপির তুরুপের তাস

আদবানির সেই রথযাত্রাই কি তবে ২০২৬ নির্বাচনে বিজেপির তুরুপের তাস

বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে রথযাত্রার পরিকল্পনা করেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। ২০১৯ সালে কোচবিহারে অমিত শাহর উপস্থিতিতে সূচনার কথা থাকলেও আইনি জটিলতায় তা ভেস্তে যায়। ২০২১ সালেও রথযাত্রা সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের লালকৃষ্ণ আদবানির সেই পুরনো ‘রথযাত্রা ফর্মুলা’তেই ভরসা রাখছে গেরুয়া শিবির।

বঙ্গ বিজেপির পরিকল্পনা অনুযায়ী, এবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলো ছুঁয়ে মোট ১০টি রথ বের করা হবে। কোন রথ কোন বিধানসভা কেন্দ্র দিয়ে যাবে, তা চূড়ান্ত করার কাজ এখন তুঙ্গে। ১৯৯০-এর দশকে আদবানির রথযাত্রা যেমন দেশজুড়ে বিজেপির উত্থান ঘটিয়েছিল, বঙ্গ বিজেপিও সেই একই রণকৌশলে বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে।

গত নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নামলেও বিজেপি ৭৭ আসনেই থমকে গিয়েছিল। এবার আর নির্দিষ্ট সংখ্যার পথে না হেঁটে সরাসরি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ডাক দিয়েছেন অমিত শাহ। রাজনৈতিক মহলের নজর এখন একটাই দিকে—আদবানির এই পুরনো ফর্মুলা কি পারবে ২০২৬-এ বাংলার মসনদে পদ্ম ফোটাতে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *