তৃণমূল ভবনে ‘বায়োডেটা বক্স’: বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন চমক

তৃণমূল ভবনে ‘বায়োডেটা বক্স’: বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন চমক

আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে তৎপর ঘাসফুল শিবির। সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ভবনে বসানো হয়েছে একটি বিশেষ ‘বায়োডেটা বক্স’। আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা এই ড্রপ বক্সে নিজেদের জীবনপঞ্জি জমা দিতে পারবেন। মার্চের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা থাকায় এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

ইতিমধ্যেই প্রার্থী পদের আবেদন জানিয়ে বক্সটিতে প্রায় শতাধিক বায়োডেটা জমা পড়েছে। আবেদনকারীদের তালিকায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মৃণালকান্তি সাহা এবং সমাজসেবী এনামুল হকের মতো ব্যক্তিত্ব। শুধু নতুন মুখই নয়, বর্তমান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মন্ত্রী তাজমূল হোসেনের মতো অভিজ্ঞ রাজনীতিকরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণে প্রবল আগ্রহ দেখিয়েছেন।

বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনেও একইভাবে আবেদনপত্র সংগ্রহ করেছিল শাসকদল। জেলা সভাপতিদের এই প্রক্রিয়া সম্পর্কে অবগত করার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সি। দলীয় সূত্রের খবর, নির্বাচনের দিন ঘোষণার পরেই খোলা হবে এই বক্সের চাবি। শেষ পর্যন্ত পুরনোদের ওপর ভরসা রাখা হবে নাকি নতুন মুখের চমক থাকবে, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *