বাদুড়িয়ায় চাঞ্চল্য: স্বামী খুনের অনুশোচনায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

বাদুড়িয়ায় চাঞ্চল্য: স্বামী খুনের অনুশোচনায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় স্বামী নাসির আলিকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন স্ত্রী বিউটি খাতুন। মঙ্গলবার বিকেলে চাষের জমিতে কীটনাশক পান করেন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। পরিবারের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই অনুশোচনায় ভেঙে পড়েছিলেন তিনি।

তদন্তে জানা গেছে, বিউটির সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে নাসিরকে বিএলও রিজওয়ান হাসান ওরফে মন্টু ভাড়াটে খুনি দিয়ে হত্যা করায়। গত ৯ ফেব্রুয়ারি নথি দেওয়ার নাম করে ডেকে নিয়ে নাসিরকে টুকরো টুকরো করে কেটে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ঘাতক প্রেমিক ও তার দুই সহযোগী বর্তমানে জেলহাজতে রয়েছে।

পুলিশ ইতিপূর্বেই ঘটনার মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে। সোমবারও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিউটি, যা পরিবারের সদস্যরা রুখে দেন। তবে এই চরম পদক্ষেপের নেপথ্যে কেবল অনুশোচনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *