রাজ্যে পালাবদলের লক্ষ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, পাল্টা কটাক্ষ তৃণমূলের

রাজ্যে পালাবদলের লক্ষ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, পাল্টা কটাক্ষ তৃণমূলের

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মোট নয়টি যাত্রা বের করা হবে। উত্তরবঙ্গের কোচবিহার এবং দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে এই যাত্রার সূচনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী ও হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ট্যাবলোসহ প্রচার চালাবে গেরুয়া শিবির।

মার্চের শেষে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। যাত্রাপথে ৬৪টি বড় জনসভা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্যে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই এই আয়োজন। নীতিন নবীন, অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।

বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বাংলার মানুষ কোনো ধর্মীয় আধিপত্য বা বহিরাগত সংস্কৃতি মেনে নেবে না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ বলেই বিজেপি এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এই ধরনের যাত্রার আশ্রয় নিচ্ছে। তৃণমূলের দাবি, রাজ্যের মানুষ অতীতেও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *