গঙ্গাসাগরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার: খুনের অভিযোগে উত্তাল এলাকা

গঙ্গাসাগরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার: খুনের অভিযোগে উত্তাল এলাকা

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের ধসপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জ গোবিন্দপুর গ্রামে শ্বশুরবাড়ির গোয়ালঘর থেকে রাকেশ পাত্র (২০) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিবারের দাবি, শিবরাত্রির দিন শ্বশুরবাড়িতে ডাকার পর রাকেশকে শারীরিক নির্যাতন করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরলে উত্তেজিত জনতা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর দাবি, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তারা দেহ দাহ করবেন না। বর্তমানে এলাকাটি পুলিশি ঘেরাটোপে রয়েছে এবং ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

তদন্তের স্বার্থে পুলিশ মৃতের স্ত্রী রিনা মন্ডলসহ শ্বশুরবাড়ির মোট ছয়জন সদস্যকে আটক করেছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ এবং রাকেশের বিয়েকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে মেনে না নেওয়াই এই ঘটনার মূল কারণ বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *