বর্ণাঢ্য প্রভাতরফেরীর মধ্য দিয়ে শুরু হলো দুদিন ব্যাপি ঠাকুর রামকৃষ্ণ দেবের ১৯১ তম জন্ম তিথি পালন উৎসব

দেবাশীষ সিংহ / নদীয়া।

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম জন্ম তিথি উপলক্ষ্যে নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশন আয়োজিত বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্যে দিয়ে শুরু হলো দুদিন ব্যাপি বিভিন্ন ধৰ্মীয় অনুষ্ঠান। বুধবার সকালে নবদ্বীপ প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।

জানা যায়, দুদিন ব্যাপি অনুষ্ঠানে এদিন সন্ধ্যায় এলাকার বেশ কিছু ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। এবং বৃহস্পতিবার ভোরবেলা থেকে সারাদিন ধরে চলবে ঠাকুরে বিশেষ পূজা, হোম, ভোগারতি,আলোচনা সভা এবং দুপুরে কয়েক হাজার ভক্তদের মধ্যে পরিবেশিত হবে ঠাকুরে মহা প্রসাদ।


বুধবার সকালে দেখা গেল রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে বহু ভক্ত ও বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি সহযোগে প্রভাতফেরিতে অংশ গ্রহণ করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *