ঝাড়খণ্ড থেকে ঢুকছে কয়লা, পুলিশ কি হাত গুটিয়ে বসে? ফের বোমা ফাটালেন অনুব্রত

ঝাড়খণ্ড থেকে ঢুকছে কয়লা, পুলিশ কি হাত গুটিয়ে বসে? ফের বোমা ফাটালেন অনুব্রত

বিধানসভা ভোটের মুখে নিজের জেলার পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তাঁর সাফ অভিযোগ, পুলিশের একাংশ রীতিমতো প্রশ্রয় দিচ্ছে অসাধু কাজকে। ঝাড়খণ্ড থেকে রামপুরহাট, মহম্মদবাজার হয়ে বীরভূমের বুক চিরে রাজ্যে ঢুকছে পাচার হওয়া কয়লা, অথচ পুলিশ নির্বিকার।

তৃণমূলের জেলা সভাপতির দাবি, তাঁর কড়া নির্দেশের পরেই নাকা চেকিং শুরু করেছে পুলিশ। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে অনুব্রত বলেন, “পুলিশের কাজ গ্রামবাসীদের করতে হচ্ছে। সব পুলিশ খারাপ নয়, কিন্তু একদল পুলিশের তোল্লাতেই বীরভূমে কয়লাপাচার বাড়ছে।” ভোটের আগে খোদ শাসক দলের দাপুটে নেতার এমন মন্তব্যে চরম অস্বস্তিতে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *