নাইজেরিয়ার কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৮ জন শ্রমিক
February 19, 202610:01 am

নাইজেরিয়ার প্লেটু রাজ্যের একটি কয়লা খনিতে বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, খনির ভেতরে জমে থাকা কার্বন মনোক্সাইড গ্যাস থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় প্রশাসনের কর্তা আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, দুর্ঘটনার সময় খনির গভীরে প্রায় ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকাজ এবং তদন্ত জারি রয়েছে।