মুসেওয়ালা খুনের সেই কুখ্যাত শার্পশুটার গ্রেপ্তার, ১০ বছর পর পুলিশের জালে ববি কবুতর

মুসেওয়ালা খুনের সেই কুখ্যাত শার্পশুটার গ্রেপ্তার, ১০ বছর পর পুলিশের জালে ববি কবুতর

দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে ধরা পড়ল লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ কুখ্যাত শার্পশুটার মাহফুজ আলি ওরফে ‘ববি কবুতর’। বুধবার ভোরে দক্ষিণ দিল্লির মহীপালপুর থেকে একটি এসইউভি গাড়ি ধাওয়া করে দুই সঙ্গী ও এক মহিলাসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

পুলিশি তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

  • মুসেওয়ালা হত্যা: ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের আগে রেইকি করা এবং শুটারদের অস্ত্র পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব ছিল ববির ওপর।
  • দিল্লির জোড়া খুন: গত বছর ডিসেম্বরে জ়াফরাবাদে দুই ভাইকে ৪৮ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করার ঘটনায় সে ছিল প্রধান শুটার।
  • নাদির শাহ হত্যাকাণ্ড: ২০২৪ সালে গ্রেটার কৈলাশে জিম মালিক নাদির শাহ খুনেও লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এই কবুতর।

কে এই ববি কবুতর

হাশিম বাবা গ্যাংয়ের অন্যতম প্রধান এই শুটার লরেন্স বিষ্ণোইয়ের অত্যন্ত বিশ্বস্ত। নিজের বাড়ির ছাদে পায়রা পুষত বলে অপরাধ জগতে তার নাম হয় ‘ববি কবুতর’। গত ১০ বছর ধরে পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই অপরাধী ঘিঞ্জি এলাকার ছাদ টপকে বারবার পালালেও শেষরক্ষা হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *