আরাবুল ইসলাম JUP-তে যোগ দিতে ইচ্ছুক: হুমায়ুন কবীর

আরাবুল ইসলাম JUP-তে যোগ দিতে ইচ্ছুক: হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় জল্পনা উসকে দিলেন জনতা উন্নয়ন পার্টির (JUP) প্রধান হুমায়ুন কবীর। তাঁর দাবি, তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম তাঁর দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন যে, আরাবুল ইসলাম কেবল যোগাযোগই করেননি, বরং তাঁর সঙ্গে সশরীরে দেখাও করেছেন। ভাঙড়ের এই প্রাক্তন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হুমায়ুনের সাফ বার্তা, রাজনৈতিক স্বপ্ন পূরণ করতে হলে আরাবুলকে তাঁর দলেই আসতে হবে। নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে এই নতুন সমীকরণ নিয়ে এখন তুঙ্গে চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *