চিনা রোবটকে নিজেদের আবিষ্কার বলে দাবি! তোলপাড়ের মুখে ক্ষমা চাইল গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি

চিনা রোবটকে নিজেদের আবিষ্কার বলে দাবি! তোলপাড়ের মুখে ক্ষমা চাইল গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি

নয়ডা: অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে বিপাকে নয়ডার বিখ্যাত গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। সম্প্রতি দিল্লির ‘ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট’-এ একটি চিনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বা প্রজেক্ট হিসেবে দাবি করে বিতর্কে জড়িয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আসল ঘটনাটি কী?

বিবাদের সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির এক প্রতিনিধি একটি রোবোটিক কুকুরকে ‘অরিয়ন’ (Orion) নামে নিজেদের আবিষ্কার হিসেবে পরিচয় দিচ্ছেন। কিন্তু নেটিজেনরা দ্রুত ধরে ফেলেন যে, এটি আসলে চিনা কো ম্পা নি ‘Unitree’-র তৈরি ‘Unitree Go2’ মডেলের রোবট, যার বাজারমূল্য প্রায় ২.৩ লক্ষ টাকা। জালিয়াতির এই খবর ছড়িয়ে পড়তেই শিক্ষামহলে ছিছিক্কার পড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের সাফাই

চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামেরার সামনে অতি উৎসাহী হয়ে ওই প্রতিনিধি ভুল তথ্য পরিবেশন করেছেন। তাদের দাবি, ওই কর্মীর কাছে পর্যাপ্ত কারিগরি জ্ঞান ছিল না এবং তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিতও ছিলেন না। কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই অনিচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে গ্যালগোটিয়াস প্রশাসন।

সামিট থেকে বিদায়

বিতর্ক দানা বাঁধতেই ওই প্রদর্শনী থেকে নিজেদের স্টল সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। যদিও কর্তৃপক্ষের দাবি তারা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে, কিন্তু সরকারি সূত্রের খবর অনুযায়ী, জালিয়াতির অভিযোগ ওঠার পর আয়োজকরাই তাদের প্রদর্শনী ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এই ঘটনা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের নৈতিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *