৬ বছরে প্রথমবার এত এগিয়ে এল হোলি! ২০২৬ সালে দোল ও রঙের উৎসবের দিনক্ষণ দেখে নিন এখনই
February 19, 202612:56 pm

কলকাতা: পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের গণনায় এবার বড় রদবদল। গত ছয় বছরের মধ্যে ২০২৬ সালে সবথেকে আগে পালিত হতে চলেছে রঙের উৎসব হোলি। আগামী ৪ মার্চ ধুলিবন্দন বা রঙের উৎসব পালন করা হবে, যা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই এগিয়ে।
কেন এই পরিবর্তন?
জ্যোতিষবিদদের মতে, অধিবর্ষ এবং জ্যৈষ্ঠ মাস দুবার হওয়ায় উৎসবের নির্ঘণ্টে এই বদল এসেছে। গত বছর ১৫ মার্চ হোলি পালিত হলেও এবার তিথির ফেরে তা মার্চের শুরুতেই চলে এসেছে।
হোলি ও দোল উৎসবের সময়সূচী:
- হোলিকা দহন: ২ মার্চ, সোমবার। ফাল্গুনী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২ মার্চ বিকেল ৫টা ৩২ মিনিটে। ভাদ্র নক্ষত্রের প্রভাব থাকলেও শাস্ত্র মেনে এদিন সন্ধ্যায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে হোলিকা দহন সম্পন্ন হবে।
- ধুলিবন্দন (রঙ খেলা): ৩ মার্চ, মঙ্গলবার। এদিন সকাল থেকেই রঙ খেলায় মাতবে দেশ।
- বিশেষ সতর্কতা: ৩ মার্চ দুপুর ৩টে ২১ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। এর সূতক কাল শুরু হচ্ছে সকাল ৯টা ৩৯ মিনিটে। তাই গ্রহণের প্রভাব এড়াতে সকাল সকাল রঙ খেলে নেওয়াই শাস্ত্রসম্মত হবে।
গত কয়েক বছরের হোলির তারিখ:
- ২০২৫: ১৫ মার্চ
- ২০২৪: ২৫ মার্চ
- ২০২৩: ৮ মার্চ
- ২০২২: ১৮ মার্চ
- ২০২১: ২৯ মার্চ
- ২০২০: ১০ মার্চ
২০২৬ সালের ৪ মার্চ উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ থাকায় ওই দিনটিও ধর্মীয় কাজের জন্য অত্যন্ত প্রশস্ত বলে মনে করা হচ্ছে।