দুনিয়ার তাবড় বিশেষজ্ঞরা ভারতে, এআই সামিটে মোদীর মেক ইন ইন্ডিয়া মন্ত্রে চমক
February 19, 202612:56 pm

ইন্ডিয়া এআই সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই আয়োজন ‘মেক ইন ইন্ডিয়া’র এক অনন্য নজির। দেশ-বিদেশের কয়েক হাজার বিশেষজ্ঞের উপস্থিতিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনে নতুন শক্তি ও আত্মবিশ্বাস জুগিয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।