খুনের ষড়যন্ত্রের অভিযোগে বিধায়ক সওকতের বিরুদ্ধে থানায় তৃণমূল নেতা কাইজার

খুনের ষড়যন্ত্রের অভিযোগে বিধায়ক সওকতের বিরুদ্ধে থানায় তৃণমূল নেতা কাইজার

পথের কাঁটা সরাতে চাইছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে থানায় হাজির হলেন দলেরই প্রভাবশালী নেতা কাইজার আহমেদ। নিজের এবং পরিবারের প্রাণের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। কাইজারের দাবি, তাঁকে খুনের ছক কষছেন সওকত।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সওকত মোল্লা। এদিকে শাসকদলের দুই নেতার এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, ওই দুই নেতা আসলে একে অপরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *