মানুষের শরীরে ঢুকছে জীবাণুবাহী ‘উবার’ প্লাস্টিক! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
February 19, 20267:11 pm

প্লাস্টিক দূষণ নিয়ে এক ভয়াবহ বিপদের কথা শোনালেন গবেষকরা। উটাহ স্টেট ইউনিভার্সিটির গবেষক আকিব আল মাহির ও জোয়ানা (লিয়ুয়ান) হাউ তাঁদের সাম্প্রতিক গবেষণায় জানিয়েছেন, বর্জ্যজলে থাকা মাইক্রোপ্লাস্টিক আসলে এক ধরণের ‘উবার’-এর মতো কাজ করছে।
বাতাস, জল ও মাটিতে ছড়িয়ে পড়া এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো নিজেদের গায়ে বিপজ্জনক জীবাণু বা প্যাথোজেন বহন করে শরীরের গভীরে পৌঁছে দিচ্ছে। গবেষকদের মতে, এই প্রক্রিয়ায় মাইক্রোপ্লাস্টিক ও জীবাণুর মিথস্ক্রিয়া মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ইতিপূর্বেই এই যুগান্তকারী গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, যা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিশা দেখাতে পারে।