রাজ্য পুলিশের ওপর আর ভরসা নেই, বেলডাঙাকাণ্ডে এবার সরাসরি অ্যাকশনে এনআইএ

রাজ্য পুলিশের ওপর আর ভরসা নেই, বেলডাঙাকাণ্ডে এবার সরাসরি অ্যাকশনে এনআইএ

মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তি মামলায় রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগে বিস্ফোরক দাবি করল এনআইএ। বৃহস্পতিবার আদালতে কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট জানায়, ধৃতদের কলকাতায় আনতে রাজ্য পুলিশ এসকর্ট দিতে না পারলে তারা নিজেরাই কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অভিযুক্তদের জেল থেকে তুলে আনতে প্রস্তুত।

রাজ্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত কর্মীর অভাবের অজুহাত দেওয়া হলেও, এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে সওয়াল করেন যে তদন্ত থমকে রয়েছে এবং অভিযুক্ত ৭ জনকে হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরি। “আপনারা আদেশ দিলে আমরাই পারি,”— আদালতের কাছে এই মর্মে অনুমতি চেয়েছে সংস্থাটি। বারবার নির্দেশ সত্ত্বেও অভিযুক্তদের হাজির করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে এনআইএ। হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার চাপে এখন সরাসরি ময়দানে নামতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *