অভিষেকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসে তোলপাড়! মমতার সেনাপতির নিশানায় বিদ্ধ মুরুগানকে তলব করল কমিশন

অভিষেকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসে তোলপাড়! মমতার সেনাপতির নিশানায় বিদ্ধ মুরুগানকে তলব করল কমিশন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা বিস্ফোরক অভিযোগের জেরে চরম অস্বস্তিতে নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার সি মুরুগানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছেন অভিষেক। সেই অভিযোগের রেশ ধরেই এবার মুরুগানকে সরাসরি তলব করল কমিশন।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে এসআইআর (SIR) নির্দেশ সংক্রান্ত যে অভিযোগ অভিষেক তুলেছেন, তার প্রেক্ষিতেই মুরুগানের থেকে ব্যাখ্যা চেয়েছে কমিশন। তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। একজন উচ্চপদস্থ আধিকারিকের ভূমিকা নিয়ে খোদ শাসকদলের শীর্ষ নেতার এই তথ্যপ্রমাণসহ আক্রমণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

ঘটনাটি ঠিক কী এবং ওই চ্যাটে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা। এই তলবের পর মুরুগান কী সাফাই দেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *