চাইলেও ভারত ফিরতে পারছেন না বিজয় মালিয়া! বম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি পলাতক শিল্পপতির

চাইলেও ভারত ফিরতে পারছেন না বিজয় মালিয়া! বম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি পলাতক শিল্পপতির

হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপিতে অভিযুক্ত বিজয় মালিয়া এবার বম্বে হাইকোর্টে নিজের অসহায়তার কথা জানালেন। আদালতের নির্দেশের পরেও কেন তিনি দেশে ফিরছেন না, সেই ব্যাখ্যায় মালিয়া জানিয়েছেন, ২০১৬ সালে ভারত সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে দেওয়ায় বর্তমানে তাঁর কাছে কোনো বৈধ ভ্রমণ নথি নেই।

মালিয়ার আইনজীবী আদালতে দাবি করেছেন, ব্রিটিশ আদালতের কড়া নিষেধাজ্ঞার কারণে তিনি ইংল্যান্ড ও ওয়েলস ছেড়ে বেরোতে পারছেন না। ফলে ভারতের আদালতে হাজিরা দেওয়া তাঁর পক্ষে প্রায় আসাম্ভব। তবে হাইকোর্ট কেবল এই মৌখিক বিবৃতিতে সন্তুষ্ট নয়। প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চ সাফ জানিয়েছে, মালিয়াকে আগামী ১১ মার্চের মধ্যে হলফনামা জমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।

অন্যদিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মালিয়া যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে সরকার তাঁকে প্রয়োজনীয় ভ্রমণ নথি দিয়ে সাহায্য করতে প্রস্তুত। উল্লেখ্য, ২০১৯ সালে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষিত হওয়া মালিয়া বর্তমানে সেই আইনের বৈধতা চ্যালেঞ্জ করেই এই আইনি লড়াই চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *