এবার কি খুলছে ভাগ্য! বাংলাদেশে সব ধরনের ভারতীয় ভিসা চালু নিয়ে বড় ঘোষণা

এবার কি খুলছে ভাগ্য! বাংলাদেশে সব ধরনের ভারতীয় ভিসা চালু নিয়ে বড় ঘোষণা

নিউজ ডেস্ক ।। দীর্ঘ টালবাহানা আর টানাপড়েনের পর অবশেষে কাটতে চলেছে মেঘ। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খুশির খবর নিয়ে এল ভারতীয় দূতাবাস। সব ধরনের ভারতীয় ভিসা পরিষেবা খুব শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে কূটনৈতিক মহলে।

সিলেটে ভারতের কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, বর্তমানে কেবল মেডিক্যাল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হলেও, খুব দ্রুত পর্যটন বা ট্যুরিস্ট ভিসাসহ সব ক্যাটাগরির পরিষেবা চালুর প্রস্তুতি চলছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তা এবার কাটতে শুরু করেছে। বিশেষ করে ২০২৫ সালের নভেম্বরে ভারতবিরোধী বিক্ষোভের জেরে ভিসা সেন্টারগুলো একে একে বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে প্রতিদিনের গড় ভিসা ৮ হাজার থেকে কমে দেড় হাজারে নেমে আসে। তবে সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় দুই দেশের সম্পর্ক মেরামতের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।

ভারতীয় কূটনীতিকদের মতে, দুই দেশের দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন পুনরুত্থানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে আইভিএসি (IVAC) কেন্দ্রগুলো পূর্ণমাত্রায় চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *